০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আনসার মহাপরিচালক আহত সদস্যদের দেখতে হাসপাতালে

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: গাজীপুরের শালনায় পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে আহত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দেখতে হাসপাতালে গিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে দুষ্কৃতকারীদের পরিকল্পিত ও আকস্মিক হামলায় আহত হন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তিন কর্মকর্তা ও ছয় জন আনসার ব্যাটালিয়ন সদস্য।

আজ আনসার-ভিডিপি হাসপাতাল পরিদর্শন করেন বাহিনীর মহাপরিচালক।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, বাহিনীর মহাপরিচালক আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাজীপুর জেলায় শিল্পকারখানা, জনজীবন ও মহাসড়কের নিরাপত্তা রক্ষায় বর্তমানে আনসার ব্যাটালিয়নের ১৯টি প্লাটুন নিয়োজিত রয়েছে।

গত ২৫ নভেম্বর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বরত কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের ওপর আকস্মিক হামলার ঘটনার পরপরই আহতদের আনসার-ভিডিপি হাসপাতালে নেওয়া হয়।

মহাপরিচালকের তাৎক্ষণিক নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নেন ও চিকিৎসাসেবার বিষয়টি তদারকি করেন।

হামলায় আহত কর্মকর্তারা হলেন- সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত এবং আহত সদস্যরা হলেন হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আ. রহিম, নায়েক শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান, সিপাহি মহসিন ও সিপাহি মাসুম শেখ। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ১১:৪৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে