০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপন চিকিৎসা এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে : সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকারের পক্ষ থেকে কক্লিয়ার ইমপ্ল্যান্ট, হার্টের ভালভ ও স্ট্যান্ট প্রদানের ন্যায় মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপন চিকিৎসাকে এগিয়ে নিতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠন করতে চায়, যেখানে সমাজের কেউ পিছিয়ে থাকবে না; বরং সবাইকে সাথে নিয়েই দেশ এগিয়ে যাবে।

আজ রাজধানীর নীলক্ষেতে সন্ধানী ভবনে সন্ধানী জাতীয় চক্ষু সমিতির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মন্ত্রী বলেন, মানুষের শারীরিক ও সামাজিক সমস্যাগুলো সমাধান করা গেলে তারা স্বাবলম্বী হয়ে সমাজের মূলধারায় ফিরে আসতে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে সন্ধানী চক্ষু সেবা কেন্দ্রের কার্যক্রম আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সবাইকে পরিকল্পনা গ্রহণ করার কথা বলেন। এক্ষেত্রে সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, দেশে কর্নিয়া প্রতিস্থাপনের জন্য পর্যাপ্ত দক্ষ সার্জন থাকা সত্ত্বেও প্রয়োজনীয় কর্নিয়ার অভাবে বিদেশ থেকে তা আমদানি করতে হয়। দেশে প্রতি বছর প্রায় ১০ লাখ মানুষ মৃত্যুবরণ করেন, এর মধ্য থেকে মাত্র ২ শতাংশ মানুষও যদি মরণোত্তর চক্ষুদান করেন, তবে বাংলাদেশে আর কর্নিয়া আমদানির প্রয়োজন হবে না। রক্তদানে অভাবনীয় সাফল্য অর্জিত হলেও সামাজিক কুসংস্কার ও ভীতির কারণে মরণোত্তর চক্ষুদানে এখনো কাক্সিক্ষত সাফল্য আসেনি বলে বক্তারা মত প্রকাশ করেন।

এসময় জাতীয় সংসদে ‘অঙ্গ প্রতিস্থাপন আইন, ২০২৬’ পাস হওয়ায় উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতি বছর ২ নভেম্বর ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ পালন শুরু হয়।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী তিনজন কৃতী শিক্ষার্থীর কাছে সন্ধানী শিক্ষাবৃত্তির চেক এবং একজন মরণোত্তর চক্ষুদানকারীকে সম্মাননা কার্ড প্রদান করেন। আজ এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৬:৫৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে