১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১৫ জনের বেশি হত্যায় জড়িত জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: বিরোধী রাজনৈতিক দল দমন-পীড়নে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান একের পর এক অপরাধ করেছেন। এমনকি তৎকালীন সেনাপ্রধানও তাকে নিয়ন্ত্রণ করতে পারতেন না বলে সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে।

তিনি জানান, সামরিক কর্মকর্তাদের সাক্ষ্য অনুযায়ী, জিয়াউল আহসানের হাতে সরাসরি ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। বিভিন্ন সময়ে নিহতের সংখ্যা ১৫০ থেকে ২০০ হতে পারে বলে ধারণা করা হলেও এখন পর্যন্ত প্রায় ১১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

আমিনুল ইসলাম আরও বলেন, এত অভিযোগের পরও জিয়াউল আহসান বারবার পদোন্নতি পেয়েছেন। বিরোধী রাজনৈতিক দল দমনে তাকে ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, জিয়াউল আহসানের মামলার মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রমের যুক্তিতর্ক শুরু হয়েছে। এ মামলায় সামরিক কর্মকর্তাদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৫:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
৩ বার পড়া হয়েছে