১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে শুরু হলো তিন মাসের পর্যটন কার্নিভাল

প্রতিনিধির নাম

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্রসৈকতে ঝাউবাগানে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’। পর্যটকদের বিনোদন, দেশীয় পণ্যের প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে তুলে ধরার লক্ষ্য নিয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন এ কার্নিভালের আয়োজন করেছে।

রবিবার (২২ নভেম্বর) বিকালে সৈকতের কবিতা চত্বর পয়েন্টে কার্নিভালের উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

আয়োজকেরা জানান, প্রথমবারের মতো আয়োজিত এ কার্নিভালে পর্যটকদের জন্য বিনোদন, দেশীয় পণ্যের প্রদর্শনী, শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারে আসা পর্যটকদের বড় একটি অংশ সকালে সমুদ্রসৈকতে সময় কাটিয়ে গোসল ও আনন্দ-উল্লাস করেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সময় কাটানোর মতো পর্যাপ্ত বিনোদন ও সাংস্কৃতিক আয়োজন না থাকায় অনেক পর্যটক একঘেয়েমিতে ভোগেন। তিন মাসব্যাপী এই কার্নিভাল পর্যটকদের সেই সময়টুকু আনন্দময় করে তুলতে ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, কার্নিভালে শিশুদের খেলাধুলার ব্যবস্থা, দেশীয় পণ্যের স্টল, রাঙামাটি ও বার্মিজ পণ্য, জামদানি শাড়িসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বই পড়া, আড্ডা ও অবসর কাটানোর সুযোগও থাকছে। এতে পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উপকৃত হবেন।

শামীম আরা স্বপ্না আরও বলেন, বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্রসৈকত কক্সবাজারে বিপুল পর্যটন সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও কার্যকরভাবে তুলে ধরতে হবে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক আসার সুযোগ বাড়বে। তখন সমুদ্রসৈকতের পাশাপাশি এ ধরনের আয়োজন বিদেশি পর্যটকদেরও আকৃষ্ট করবে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে পর্যটন করপোরেশন কক্সবাজারে সৈকত, উপল, প্রবাল ও লাবণী নামে চারটি ইউনিট পরিচালনা করে আসছে। তবে এসব স্থাপনাকে প্রত্যাশিত পর্যায়ে উন্নীত করা সম্ভব হয়নি। অন্যদিকে বেসরকারি উদ্যোক্তারা কক্সবাজারে আধুনিক হোটেল-মোটেল ও বিভিন্ন পর্যটনসেবা গড়ে তুলেছেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য, পাহাড়-পর্বত, নদ-নদী, বনাঞ্চল, নৃতাত্ত্বিক বৈচিত্র্য, সংস্কৃতি ও খাদ্যশিল্প আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে চায় পর্যটন করপোরেশন। এর মাধ্যমে পর্যটনশিল্পের অবদান বাড়ানোর পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

সামীমুজ্জামান জানান, ২০২৫ সালে বিশ্ব পর্যটন খাত থেকে আয় হয়েছে ১১ দশমিক ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বৈশ্বিক জিডিপির প্রায় ৯ দশমিক ৮ শতাংশ। এ খাতে সরাসরি কর্মসংস্থানে যুক্ত ছিলেন ৩৬ কোটি ৬০ লাখ মানুষ। অথচ বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান মাত্র দুই শতাংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক গনিউল আজম বলেন, সরকারি পর্যায়ে এ ধরনের আয়োজন বাস্তবায়ন সহজ না হলেও পর্যটনশিল্পের বিকাশে সাহস করে কাজ শুরু করা হয়েছে। উদ্যোগটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা থাকলেও সেগুলো ইতিবাচকভাবে বিবেচনা করে আয়োজনকে আরও উন্নত করতে চান তারা।

তিনি বলেন, প্রাথমিকভাবে সাত দিনের পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কার্নিভালকে আরও গোছানো, আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করে তোলা হবে। কক্সবাজারে আসা পর্যটকদের আনন্দ, বিনোদন ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এদিকে কার্নিভাল ঘিরে শুরু থেকেই বিতর্ক রয়েছে। আয়োজকদের বিরুদ্ধে সমুদ্রের রক্ষাকবচ হিসেবে পরিচিত ঝাউবাগানের গাছ কেটে আয়োজনের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া কার্নিভালের আড়ালে পর্যটন করপোরেশনের ৩৫ একর জমি দখলে নেওয়ার পাঁয়তারার অভিযোগও করেছেন স্থানীয় পরিবেশবাদীদের একটি অংশ। তবে পর্যটন করপোরেশন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৫:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে