০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় নানা আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন

প্রতিনিধির নাম

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় নানা সামাজিক, মানবিক ও ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে মানুষের সেবায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন বিএনপির নেতাকর্মীরা। ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় বগুড়া মহানগরের দত্তবাড়ী এলাকায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে জেলা বিএনপির উদ্যোগে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বগুড়া জেলা শাখার সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি ডা. শাহ মো. শাহজাহান আলী, বিএমএ বগুড়ার আহ্বায়ক ডা. আজফারুল হাবিব রোজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম সজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জীবনের ৬১ বছর পেরিয়ে ৬২ বছরে পদার্পণ করেছেন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। দলীয় নেতৃত্বের কঠিন সময়েও তিনি বিএনপিকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
এদিকে সকাল ১১টায় মহানগরের স্টেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। দুপুরে বাদ জুম্মা বগুড়া শিশু একাডেমিতে ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।
দিনের শেষ কর্মসূচি হিসেবে বাদ আসর বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মানবিক সেবা, সামাজিক দায়বদ্ধতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বগুড়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনের কর্মসূচি শেষ হয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের কর্মসূচি পালন করা হয়।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৩:১৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে