০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদ এবং জনজীবনে স্বাভাবিক পরিবেশ বজায় রাখার দাবিতে বগুড়ার শাজাহানপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা-বগুড়া মহাসড়কসংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু সাহীন সানি, সাবেক সভাপতি আলী হায়দার তোতা, সিনিয়র সহসভাপতি আলহাজ আব্দুল হাকিম মণ্ডল, উপজেলা যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম এবং সহ-ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আরমান মণ্ডল।

এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী, কৃষকদলের সভাপতি রেজা তালুকদার ও সাধারণ সম্পাদক আজিজুল হক, তাঁতী দলের সভাপতি লিটন, মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ, মহিলাদলের সভানেত্রী কোহিনুর বেগম ও সাধারণ সম্পাদক সুমি আক্তার, ওলামা দলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এবং উপজেলা ছাত্রদলের নেতাকর্মী পায়েল ও সারিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে