০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় লকডাউনের প্রভাব নেই স্বাভাবিক ছিল জনজীবন

প্রতিনিধির নাম

ষ্টাফ রিপোর্টার:  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত দেশব্যাপী লকডাউনের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বগুড়ায় কোথাও মিছিল, সমাবেশ বা সহিংসতার খবর পাওয়া যায়নি। দলটির অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগেরও কোনো কার্যক্রম দেখা যায়নি।সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

শহরের সাতমাথা, থানা রোড, রেলঘুমটি, চাঁদনীবাজার সড়ক ও শাহ ফতেহ আলী বাজার মোড় ঘুরে দেখা গেছে শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও ক্রেতা—বিক্রেতার ভিড় সকাল থেকেই ছিল। স্কুল-কলেজ ও অফিস-আদালত চলেছে স্বাভাবিকভাবে। নিউমার্কেট, শাপলামার্কেট, হকার্স মার্কেট এবং হোটেল-রেস্তোরাঁয় ছিল বৃহস্পতিবারের চেনা ভিড়। সন্ধ্যায় মৃদু যানজটও দেখা যায়। তিনমাথা, চারমাথা, মাটিডালী ও বনানীসহ শহরে ঢোকার সড়কে এবং থানা শহরগুলোতেও লকডাউনের প্রভাব ছিল না।

সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, মহানগরের কোথাও লকডাউন বা এ সংক্রান্ত কোনো অপতৎপরতার খবর নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। এদিকে, সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সকালে জেলা ছাত্রদল শাহ সুলতান কলেজে সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ছাত্রদলের অন্য নেতারা জুলাই স্মৃতিস্তম্ভে অবস্থান কর্মসূচি পালন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৫:০৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ বার পড়া হয়েছে