০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮৩৯

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৭৩ জন, পূর্ববর্তী মামলায় ১০৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১ জন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৮ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১১৭ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জন রয়েছেন।

এছাড়া মাদক মামলায় ৫৭ জনকে গ্রেফতার করা হয়। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪২ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৩৪টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে ২৮ হাজার ৬৫৪ পিস ইয়াবা, ১৩০ লিটার চোলাই মদ, ২৫ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ১৫ বোতল বিয়ার, এক বোতল হুইস্কি, পাঁচটি ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ১৬৮ গ্রাম ট্যাপেনটাডল পাউডার উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ১৪, কক্সবাজারে ৯, কুমিল্লায় ১৯, ব্রাহ্মণবাড়িয়ায় ৪, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ৫, লক্ষ্মীপুরে ২, রাঙামাটিতে ১, খাগড়াছড়িতে ৩ এবং বান্দরবানে ১ জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৮৯ জনের মধ্যে ২১১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৭৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আটক কিশোর গ্যাং সদস্যদের মধ্যে কক্সবাজারে ১৬, কুমিল্লায় ১১৯, চাঁদপুরে ৫, নোয়াখালীতে ২, লক্ষ্মীপুরে ২০, রাঙামাটিতে ২, খাগড়াছড়িতে ১৩ এবং বান্দরবানের ১ জন রয়েছেন।

জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৬:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৫ বার পড়া হয়েছে