০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার দেশে ফেরার স্বপ্ন পূরণ হবে না: ধর্ম প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, শেখ হাসিনা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। দেশ থেকে পালিয়ে গিয়ে আবারও ফেরার হুংকার দিচ্ছেন। দেশে আগুন-সন্ত্রাস শুরু করেছেন। তবে তার বিরুদ্ধে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। তার দেশে ফেরার স্বপ্ন পূরণ হবে না।’

শুক্রবার (১৩ রভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরভিলা শান্তি বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ধর্মচর্চা মানুষের মন-মানসিকতার পরিবর্তন ঘটায় এবং সৎ ও যোগ্য নাগরিক গঠনে সহায়তা করে। দেশে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি আলহাজ শাহজাহান চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, বিএনপিনেতা আসহাব উদ্দিন চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, শ্রী বাবু রকি বড়ুয়া, সালাহউদ্দিন চৌধুরী সোহেল, ফয়জুল কবির ফজলু, মাওলানা শামসুদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে