০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওজন ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাত রান্নায় মেশাতে পারেন যেসব উপাদান

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: সাদা ভাতে কার্বোহাইড্রেট বেশি, গ্লাইসেমিক ইনডেক্সও তুলনামূলক উঁচু। তাই বেশি পরিমাণে খেলে রক্তে শর্করা দ্রুত বেড়ে যেতে পারে। এ কারণে ওজন কমানোর চেষ্টা করছেন বা রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে—এমন অনেকেই ভাত খাওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন। তবে ভাত একেবারে বাদ না দিয়ে চালের সঙ্গে কিছু উপাদান মিশিয়ে রান্না করলে খাবারে ফাইবার ও প্রোটিন বাড়তে পারে বলে জানিয়েছেন ভারতের ছত্তীসগঢ়ের পুষ্টিবিদ খুশি ছাবড়া। এতে পেট বেশিক্ষণ ভরা থাকতেও পারে।

চাল ও কুইনোয়া সমান পরিমাণে মিশিয়ে রান্না করার পরামর্শ দিয়েছেন খুশি। কুইনোয়ায় প্রোটিন ও ফাইবার থাকায় এ মিশ্রণ সাধারণ সাদা ভাতের তুলনায় খাবারের পুষ্টিগুণ বাড়াতে পারে।

ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে চালের সঙ্গে সমপরিমাণ মুগ ডাল মিশিয়ে রান্না করা যেতে পারে বলে তাঁর পরামর্শ। মুগ ডালে থাকা প্রোটিন ও ফাইবার খাবারের পুষ্টিগুণ বাড়ায়। চালের সঙ্গে সমপরিমাণ কড়াইশুঁটি মেশালেও ফাইবার ও প্রোটিন বাড়ে। কড়াইশুঁটির ফাইবার হজমের প্রক্রিয়া ধীর করতে এবং পেট ভরা রাখতে সাহায্য করে বলে তিনি উল্লেখ করেন।

চালের সঙ্গে গ্রেট করা লাউ মিশিয়ে রান্না করলে খাবারের পরিমাণ বাড়ে, তবে ক্যালোরি খুব বেশি বাড়ে না। লাউয়ে পানির পরিমাণ বেশি এবং ক্যালোরি তুলনামূলক কম। পুষ্টিবিদের মতে, এভাবে রান্না করলে শরীর আর্দ্র রাখতে ও ওজন নিয়ন্ত্রণে সহায়তা হতে পারে।

ভাতের সঙ্গে গ্রেট করা গাজর মেশানোর কথাও বলেছেন খুশি। গাজরের বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়; এতে অ্যান্টি-অক্সিড্যান্টও রয়েছে। তাঁর মতে, গাজর ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং ত্বকে বয়সের ছাপ পড়ার গতি ধীর করতে উপকারী হতে পারে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ১১:২৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে