১০:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: বৃক্ষরোপণ ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌসুমি বায়ুর প্রভাবে সকাল থেকেই জেলায় বৃষ্টি অব্যাহত রয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে রয়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিমানবন্দর থেকে সরাসরি পাতলীখালে যান প্রধানমন্ত্রী। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক পাতলীখাল পুনঃখননের উদ্বোধন ও একটি পথসভায় অংশগ্রহণ করবেন তিনি।

দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দেশের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পার্ক পরিদর্শন করবেন। এরপর দুপুর ১টায় পেকুয়া উপজেলায় গণঅভ্যুত্থানের প্রথম শহীদ মো. ওয়াসিমের সমাধি জিয়ারত এবং পরিবারের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টায় মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেল সাড়ে ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে রাজনৈতিক জনসভায় যোগ দেবেন।

জনসভা শেষে সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন তিনি। রাত ৮টায় লং বিচ হোটেল মিলনায়তনে সুধী সমাবেশে অংশ নিয়ে স্থানীয় বিশিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ১০টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল পৌনে ৯টায় গুলশান থেকে সড়ক পথে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি। সকাল ৯টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানে বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ১১:৫৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
৮ বার পড়া হয়েছে