১০:০০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে জেলা প্রশাসক কার্যালয়ের কাছে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভটির নিচের অংশের বেশ ক্ষতি হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে হঠাৎ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আগুনে স্মৃতিস্তম্ভের নিচের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অগ্নিকাণ্ডের পেছনে জড়িতদের বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন। তবে কে বা কারা কী কারণে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার সকালে সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির সুনির্দিষ্ট তদন্ত করে অপরাধীদের শনাক্তের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:৩৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে