০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম

বগুড়া মহানগরের বিসিক শিল্পনগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহারের দায়ে শিমু বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। জরিমানার অর্থ অনাদায়ে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় সাড়ে ৬টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা অব্দি বগুড়া বিসিক শিল্পনগরীতে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান ও সামারি ট্রায়াল পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন বগুড়া সদর ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট এবং বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

অভিযানকালে কারখানায় খাদ্য উৎপাদনে লেভেলবিহীন ও মেয়াদোত্তীর্ণ ফুড কালার এবং ফ্লেভার ব্যবহার করতে দেখা যায়। এ ছাড়া অন্যান্য উপকরণও লেভেল ও মেয়াদবিহীন অবস্থায় পাওয়া যায়। কারখানার ভাঙা, অপরিষ্কার ও পিচ্ছিল মেঝেতে খাবার তৈরি, ময়লাযুক্ত কাঠের টেবিলে বেকারিপণ্য প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে রেখে খাবার মোড়কজাত করতে দেখা যায়। পাশাপাশি পোড়া তেলে খাবার তৈরি এবং কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও উঠে আসে।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারায় বর্ণিত দণ্ডতফসিলের ২৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা করে এসআরবি-১২ ও বগুড়া সদর থানার পুলিশ সদস্যদের একটি দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০২:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে