১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম

নাটোর প্রতিনিধি: নাটোরের কাদিরাবাদে অবস্থিত ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)- এ ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ইঞ্জিনিয়ার্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান ও ইঞ্জিনিয়ার্স কোরের বর্তমান কর্নেল কমান্ড্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।

অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত ইঞ্জিনিয়ার্স কোরের ইউনিটসমূহের অধিনায়কগণ এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য দেন। এ সময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী ইঞ্জিনিয়ার্স কোরের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। পাশাপাশি তিনি এ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ ও জাতির কল্যাণে যুদ্ধ ও শান্তিকালীন অবদানের ভূয়সী প্রশংসা করেন।

এ ছাড়া ইঞ্জিনিয়ার্স কোরের কার্যক্রম, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থিত সকলের সঙ্গে মতবিনিময় এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার জন্য এ কোরের সকল সদস্যবৃন্দের প্রতি নির্দেশনা দেন।

পাশাপাশি ইঞ্জিনিয়ার্স কোরের ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে ইসিএসএমই প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান উপস্থিত থেকে মনোমুগ্ধকর কোর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করেন।

এ সময় তিনি তার বক্তব্যে ইঞ্জিনিয়ার্স কোরের প্রাক্তন ও বর্তমান সদস্যগণের মধ্যকার ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধের কথা তুলে ধরেন এবং এই ঐতিহ্য অক্ষুণ্ন রেখে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ: ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; কমান্ড্যান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি; জেনারেল অফিসার কমান্ডিং, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; চিফ কনসালট্যান্ট জেনারেল, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট; কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টার; মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার; অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; ইঞ্জিনিয়ার্স কোরে কর্মরত, অবসরপ্রাপ্ত সদস্যগণ ও পরিবারবর্গসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৪:৪৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে