০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

গত মার্চের শেষের দিকে আর্জেন্টিনা ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড  কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-কে আইআরজিসির সমর্থন দেওয়ার অভিযোগে এ পদক্ষেপ নেয় বুয়েনস আয়ার্স।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আর্জেন্টিনার দাবি, ১৯৯৪ সালে বুয়েনস আয়ার্সে ইহুদি সম্প্রদায়ের এএমআইএ কেন্দ্রে হামলায় আইআরজিসি জড়িত ছিল। ওই হামলায় ৮৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন।

২০১৯ সালে ইরান একটি আইন পাস করে। ওই আইনে দেশটির সামরিক বাহিনীকে কোনো রাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলে সংশ্লিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে উল্লিখিত আইন ও এর বিধানের আওতাভুক্ত বলে বিবেচনা করছে তেহরান। একই সঙ্গে বাহিনী দু’টিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।’

তবে এ ঘোষণার ফলে বাস্তবে কী ধরনের প্রভাব পড়বে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমাই৬-কে শত্রুভাবাপন্ন গোষ্ঠী এবং দেশটির রাজকীয় নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ইরান।

গত জুলাইয়ে যুক্তরাজ্য আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:৪২:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে