০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া বার সমিতির নির্বাচন ২৭ নভেম্বর, মনোনয়ন জমা দিল দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী

প্রতিনিধির নাম

ষ্টাফ রিপোর্টার: বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির ২০২৭ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে দুটি পূর্ণ প্যানেল ও সাধারণ সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।মানচিত্র দেখুন

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে প্রার্থীরা নির্বাচন পরিচালনা কমিটির কাছে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল করা দুটি প্যানেলের মধ্যে রয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল এবং ল’ইয়ার্স ফ্রন্ট বগুড়া।

এ ছাড়া সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট মোস্তফা কামাল প্রিন্স।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট মোঃ আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল ওহাব।

মঙ্গলবার দুপুরে তাঁদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ (পিপি), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন মণ্ডলসহ সংগঠনের নেতাকর্মী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।মানচিত্র দেখুন

অন্যদিকে, ল’ইয়ার্স ফ্রন্ট বগুড়ার পক্ষ থেকেও একটি পূর্ণ প্যানেলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোস্তফা কামাল প্রিন্সের মনোনয়ন জমা দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নতুন মাত্রা যোগ হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, এবারের নির্বাচনে বিভিন্ন পদে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২৭ নভেম্বর বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দুটি পূর্ণ প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আইনজীবীদের পেশাগত অধিকার, মর্যাদা, কল্যাণ এবং সমিতির সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় এবারের নির্বাচনে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে