১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনআইডি সংশোধনে লাগবে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় জালিয়াতি ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

নতুন নিয়ম চালু হলে আবেদনকারীকে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে এনআইডি সংশোধনের আবেদন করতে হবে। অন্যের নামে নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে আবেদন করার সুযোগ থাকবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।

ইসির কর্মকর্তারা জানান, এ ব্যবস্থা চালু করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করছে ইসি। মোবাইল নম্বরের মালিকানা যাচাইয়ে সংস্থা দুটির মধ্যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ১১:৪৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে