১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রুমার দুর্গম পাহাড়ে যাতায়াত সহজ করতে সেনাবাহিনীর ‘সম্প্রীতি এক্সপ্রেস’

প্রতিনিধির নাম

বাবান্দরবান প্রতিনিধি: ন্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব এবং আর্থসামাজিক উন্নয়নে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

স্থানীয় বাসিন্দাদের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও জরুরি চিকিৎসাসেবা সহজ করতে সেনাবাহিনীর রুমা জোনের উদ্যোগে ‘সম্প্রীতি এক্সপ্রেস’ নামে একটি চাঁদের গাড়ি (জিপ) প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মুননুয়াম পাড়া আর্মি ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় পাড়ার প্রতিনিধিদের হাতে গাড়ির চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি, পিএসসি (অধিনায়ক, ৩৬ বীর)।

দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি পথে যাতায়াতে নানা সমস্যায় ভুগছিলেন মুননুয়াম পাড়া, আরথাহ পাড়া, বাসাত্লং পাড়া ও হ্যাপিহিল পাড়াসহ আশপাশের জনপদের বাসিন্দারা।

এসব এলাকায় বসবাসরত বম, মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের দৈনন্দিন যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ এবং জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে যানবাহনের অভাব ছিল বড় প্রতিবন্ধকতা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ১২:০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে