০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসানের পাঁচে উ.ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দিচ্ছে বাংলাদেশ

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: সিলেট টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন হাসান মাহমুদ। দ্বিতীয় দিনের শুরুতে নতুন বলে জোড়া আঘাতের পর এবার তুলে নিলেন পাঁচ উইকেট। এটি তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফাইপার।

এরপর মেহেদী হাসান মিরাজও পেয়েছেন সাফল্য। জাস্টিন গ্রিভসকে ফিরিয়েছেন এই অফস্পিনার। তাতেই এই ম্যাচে প্রথম উইকেটের দেখা পেলেন বাংলাদেশি কোন স্পিনার।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিরোধ গড়েছিলেন গ্রিভস। তবে মিরাজের ফ্লাইটে বিভ্রান্ত হয়ে লাইন মিস করেন এই ব্যাটসম্যান। বল খুব বেশি টার্ন না করেই সোজা গিয়ে আঘাত করে অফ স্টাম্পে। ৫১ রান করে থামে গ্রিভসের ইনিংস।

এর আগে দিনের শুরুতেই নতুন বলে জোড়া আঘাত হানেন হাসান। প্রথমে সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুকে বোল্ড করেন, পরের বলে অধিনায়ক রোস্টন চেজকে ফেরান উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে। হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান জশুয়া বিশপ।

তবে বিশপ বেশিক্ষণ টিকতে পারেননি। তাকে ফিরিয়েই পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান। এই ইনিংসে তাঁর শিকার কাভেম হজ, কেভিন উইকহ্যাম, আমির জাঙ্গু, রস্টন চেইস ও জশুয়া বিশপ।

টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেলেও হাসান। তবে দেশের মাটিতে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি এবারই প্রথম। গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ পাঁচ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৮:৩৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে