০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে আগুন
হযমুনা নিউজ বিডি: যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে ধোঁয়া ও আগুনের ঘটনা ঘটেছে। এ সময় দ্রুত যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।
রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি এয়ারবাস এ৩৩০ মডেলের। অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিলে উড়োজাহাজটিতে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয় বলে জানা গেছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।
তবে তাৎক্ষণিকভাবে ফ্লাইটটির নম্বর, যাত্রী ও ক্রুদের অবস্থা এবং আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ট্যাগস :
























