০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরপুরে বাসে আগুন, চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নিয়েছে
রাজধানীর মিরপুর ১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগানোর ঘটনায় বাসটির চালক ও হেলপারকে পুলিশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
ঘটনাটি আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১ নম্বরের সনি সিনেমা হলের সামনে ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর ১ নম্বরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
শাহ আলী থানার উপপরিদর্শক ইকবাল হোসেন জানান, বাসে আগুন লাগানোর সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা চালক ও হেলপারকে মারধর করছিলেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি এবং অপরাধীদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
ট্যাগস :



























