০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণদ্বীপে সামরিক সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনের সময় নিজেই সামরিক সাঁজোয়া যান চালিয়ে আট কিলোমিটার পথ অতিক্রম করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চালকের আসনে বসে প্রধানমন্ত্রী সাঁজোয়া যানটি চালান বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত আট কিলোমিটার পথ এটিভি ভেহিকল মডেলের বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান চালিয়ে অতিক্রম করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

প্রধানমন্ত্রী আট কিলোমিটার পথ অতিক্রম করার সময় দুই পাশে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব।

এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে ধানখেতের পাশ দিয়ে কাদামাটির পিচ্ছিল পথ পাড়ি দিতে হয়। এ সময় আঁকাবাঁকা পথে সামরিক যানটি ধীরে ধীরে চলতে দেখা যায়।

এদিন বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী।

এ সময় তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজিম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।

পরে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেন এবং তিন বাহিনীর মহড়াস্থল ঘুরে দেখছেন।

তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস ও বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।

স্বর্ণদ্বীপ নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা একটি প্রাকৃতিক দ্বীপ, যা স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত।

২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত এক দশকে সেখানে নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ মহড়াসহ বিভিন্ন সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

তবে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান সেখানে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০২:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে