০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফেরাতে চায় সরকার: তথ্য উপদেষ্টা

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তিনি কোন বিমানে দেশে ফিরবেন, সেটি সরকারের কাছে মুখ্য বিষয় নয়; বরং তাঁকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করাই সরকারের লক্ষ্য।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার তাঁকে দেশে ফেরত চায়। এ জন্য ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন অব্যাহত থাকবে।

ভারতীয় গণমাধ্যমের অপতথ্য প্রচারের অভিযোগ

ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচারের অভিযোগ তুলে জাহেদ উর রহমান বলেন, নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনাকে কেন্দ্র করে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ তথ্য ছড়ানো হচ্ছে। তবে এ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তে বাড়তি সতর্কতা

ডিসেম্বরকে ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক রয়েছে। কেউ অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি জানান, চলতি নভেম্বর মাসে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ৭২টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে।

এ ছাড়া পুলিশের স্থাপনায় হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার তথ্যও তুলে ধরেন তিনি।

গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, চুক্তির ভবিষ্যৎ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০১:৫৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে