১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে কাল থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে ময়মনসিংহে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা-২০২৬।

নগরীর টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় সরকারি ৮টি ও বেসরকারি ৬৫টি প্রকাশনা প্রতিষ্ঠানসহ মোট ৭৩টি প্রতিষ্ঠান অংশ নেবে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও মেলা আয়োজক কমিটির সদস্য সচিব জন কেনেডি জাম্বিল।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ বইমেলা চলবে আগামী ২ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত।

ব্রিফিংয়ে জন কেনেডি জাম্বিল বলেন, বই মানবজীবনকে আলোকিত করতে সহায়তা করে। আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে বই পড়াকে উৎসাহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। বইমেলা জ্ঞান অর্জন ও সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এটি পাঠকদের নতুন বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়ার পাশাপাশি লেখক ও পাঠকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।

তিনি আরও বলেন, বইমেলা সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন তৈরির মাধ্যমে ঐতিহ্য সংরক্ষণ, মননশীলতা ও সাংস্কৃতিক অগ্রগতিতে ভূমিকা রাখে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

মেলায় প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যক্রম চলবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চার জেলার শিল্পীদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া মেলায় আয়োজন করা হবে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কচিকাঁচার উৎসব, রচনা প্রতিযোগিতা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা। পাশাপাশি স্থানীয় কবিরা স্বরচিত কবিতা পাঠ করবেন।

সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ হাসান, সিনিয়র সহকারী কমিশনার আব্দুল হেলিম, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মো. এনামুল হকসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৫:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৫ বার পড়া হয়েছে