০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ঘরোয়া রাজনীতিতে নাক গলাতে নারাজ দিল্লি

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: ঢাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপাতত কোনো বক্তব্য দিতে নারাজ নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে স্পষ্ট করে জানালেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে তারা কোনো মন্তব্য করবে না। তবে প্রতিবেশী দেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখাই ভারতের প্রাথমিক উদ্দেশ্য।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমার কিছু বলার নেই।’’ তিনি আরও জানান, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, ত্যাগ ও সাংস্কৃতিক বন্ধনে গাঁথা। এ সম্পর্ককে এগিয়ে নেওয়াই ভারত চায়।

লালমনিরহাটে জনসভায় তারেক রহমান অভিযোগ করেছিলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্তের ওপারে থাকা রাজনৈতিক অনুপ্রেরণাদাতাদের তুষ্ট করতে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। এই বক্তব্যের পর দিল্লির অবস্থান জানতে চাইলে, ভারত সাউথ ব্লক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জড়াতে আগ্রহ দেখাননি।

শেখ হাসিনার প্রত্যর্পণ এবং গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে প্রশ্নের মুখে জয়সওয়াল কোনো নতুন সিদ্ধান্ত বা অগ্রগতি প্রকাশ করেননি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০২:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৩ বার পড়া হয়েছে