০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাবে মালয়েশিয়া: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম

জাতীয় সংসদে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বড় সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রায় বিনামূল্যে প্রায় ১০ হাজার মানুষকে আমরা মালয়েশিয়া পাঠাতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী বলেন, কয়েকদিন আগে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী উনি জানিয়েছেন, মালয়েশিয়াতে আমরা আলোচনার মাধ্যমে সাকসেসফুলি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যাটির সমাধান করতে সক্ষম হয়েছি।

তারেক রহমান বলেন, শুধু তাই নয় আমরা সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ যাওয়ার যেই খরচটি লাগে সামান্য কিছু বিষয় আছে এখানে, শ্রমিকদের সেটা দেওয়ার মাধ্যমে ১০ হাজার মানুষকে আমরা ইনশাআল্লাহ পাঠাতে সক্ষম হবো।

বিনা খরচে মালয়েশিয়া পাঠাতে ১ হাজার ১০৩ জনের চাহিদাপত্র বুধবার পেয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৭:০০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৯ বার পড়া হয়েছে