০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: ইরানের সঙ্গে নতুন করে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। সংবাদমাধ্যম এক্সিওস ও চ্যানেল-১২ এর সাংবাদিক বারাক রেভিড মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় বর্তমানে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি অবস্থান করছে। এই রণতরী আসার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এখন কয়েকশ যুদ্ধবিমান এবং ২০ হাজার নাবিক এবং মেরিন সেনা এ অঞ্চলে অবস্থান করছেন। যা অত্যন্ত অস্বাভাবিক। এর আগে গত এপ্রিলে মধ্যপ্রাচ্যে একইসঙ্গে মার্কিনিদের তিনটি রণতরী অবস্থান করছিল। যা ২০০৩ সালের পর প্রথম ছিল।

একজন মার্কিন কর্মকর্তার সূত্রে সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, রবিবার (১৫ নভেম্বর) রণতরিটি সেন্টকম এলাকায় প্রবেশ করে। শুরুতে রুজভেল্টের মাধ্যমে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ রণতরীটিকে প্রতিস্থাপন করার পরিকল্পনা ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে জর্জ ওয়াশিংটনকেও আপাতত ওই অঞ্চলেই রাখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এই রণতরী মোতায়েনের দিনেই বাহরাইনে অবস্থিত একটি মার্কিন হেলিকপ্টার ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কয়েক সপ্তাহের বিরতির পর পারস্য উপসাগরীয় কোনো দেশে এটিই ইরানের প্রথম হামলা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করেছে।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস করার দাবি করেছিল আইআরজিসি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের পাঠানো দুটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।

সূত্র: এপি, দ্য ন্যাশনাল

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৬:৪৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে