০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুরনো ফোন ভালো রাখতে কত শতাংশ চার্জ দিয়ে বন্ধ রাখবেন?

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: নতুন ফোন কেনার পরও পুরনোটা ফেলে দিতে মন চায় না অনেকের। ‘ব্যাকআপ’ ভেবে সেটি ঘরের কোনো কোনায় তুলে রাখেন তাঁরা। কিন্তু দরকারের সময় বের করে চালাতে গেলে দেখা যায়, ফোনটি আর সাড়া দিচ্ছে না। আনন্দবাজার ডট কমের একটি প্রতিবেদনে এই সমস্যা থেকে বাঁচার উপায় তুলে ধরা হয়েছে।

পুরনো ফোন সংরক্ষণের নিয়ম নিয়ে মানুষের ধারণা একরকম নয়। কেউ ব্যাটারির চার্জ পুরোপুরি শূন্যে নামিয়ে ফোনটি আলমারির লকারে রেখে দেন। কেউ আবার ১০০ শতাংশ চার্জ দিয়ে তুলে রাখেন। প্রতিবেদন অনুযায়ী, দুই পদ্ধতিতেই ফোনটি ধীরে ধীরে অকেজো হওয়ার দিকে এগোয়, ফলে প্রয়োজনের মুহূর্তে সেটি আর চালু নাও হতে পারে।

অ্যাপল ও স্যামসাংয়ের মতো বড় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ব্যবহার না করে ফেলে রাখলে ফোনের ব্যাটারির শক্তি আস্তে আস্তে কমতে থাকে। প্রযুক্তির ভাষায় একে বলা হয় ‘ডিপ ডিসচার্জ’। বিশেষজ্ঞদের মতে, চার্জ শূন্য অবস্থায় ফোন অনেক দিন পড়ে থাকলে পরে ব্যাটারি আর চার্জই নিতে না পারে।

পুরো চার্জ দিয়ে ফেলে রাখলেও ঝামেলা কম নয়। তাতে ব্যাটারির সক্ষমতা কমে যায়। উদাহরণ হিসেবে বলা হয়েছে, মাত্র ছয় মাসেই ৫,০০০ এমএইচের একটি ব্যাটারি নেমে আসতে পারে ৪,০০০ এমএইচে।

এ কারণে অ্যাপল পরামর্শ দিয়েছে, পুরনো ফোন তুলে রাখার আগে ৫০ শতাংশ চার্জ দিয়ে রাখতে। স্যামসাংয়ের পরামর্শ ৪০ থেকে ৭০ শতাংশ চার্জের মধ্যে রাখা। দুই ক্ষেত্রেই চার্জ দেওয়া শেষ হলে ফোনটি অবশ্যই সুইচ অফ করে রাখতে হবে।

একবার চার্জ দিয়ে রেখে দিলেই কাজ শেষ হয় না। অ্যাপল ও স্যামসাং দুই প্রতিষ্ঠানই বলেছে, প্রতি ছয় মাস অন্তর ফোনটিতে আবার চার্জ দিতে হবে। অ্যাপলের ক্ষেত্রে ৫০ শতাংশ, স্যামসাংয়ের ক্ষেত্রে ৪০ থেকে ৭০ শতাংশ। এভাবে নিয়মিত চার্জ ভরে দিলে বয়সের ভারে ন্যুব্জ ফোনটিও দিব্যি সুস্থ ও সচল থাকবে বলে জানিয়েছে ওই দুই প্রতিষ্ঠান।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ১২:৫৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
৩ বার পড়া হয়েছে