০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ডিসি অফিস-আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ১৩

প্রতিনিধির নাম

যশোর প্রতিনিধি: যশোরে জেলা প্রশাসকের কার্যালয়, সিভিল জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টা ১৫ থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে মোট চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে আদালতপাড়াসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই শহরজুড়ে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়রা জানান, পরপর চারটি বিকট শব্দ শুনে তারা বাইরে এসে ধোঁয়া দেখতে পান। এ সময় ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে সেখানে ছুটে যান যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগরসহ নেতাকর্মীরা।

তারা বলেন, “শান্তিপূর্ণ যশোর শহরকে অস্থিতিশীল করার জন্য একটি মহল দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালাচ্ছে। এর আগে জুলাই স্মৃতির স্তম্ভেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, প্রেসক্লাব যশোরের সামনে সিভিল জজ আদালতের দেয়ালে দুটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে রাতেই ছাত্রদল, যুবদল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ১২:৩৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে