০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া।

আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, ইতিমধ্যে মাদারীপুরে কয়েকজন কর্মকর্তাকে অপরাধের কারণে কারাভোগ করতে হয়েছে।

সরকারি কর্মকর্তাদের অনিয়মের বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো কর্মকর্তা অনিয়ম করলে আমাদের তথ্য দিন। তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো।

তিনি আরও বলেন, পুরো বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজানোর দায়িত্ব নিয়েছে সরকার। ‘সবার আগে বাংলাদেশ’—এই ধারণাকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। যারা জনগণকে সেবা দিচ্ছেন, তাদের সেবার মান নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও রেজিস্ট্রি অফিসসহ সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণকে প্রত্যাশিত সেবা দিতে পারছে কি না, সেটিই আমাদের মূল লক্ষ্য।

সরকারের দীর্ঘমেয়াদি অনেক উন্নয়ন প্রকল্প রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সবাই একসঙ্গে কাজ করলে উন্নয়ন কার্যক্রম আরও সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাসুকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ১২:১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে