০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এ পর্যন্ত ৫৬৮টি নিয়োগ চাহিদাপত্র পেয়েছে সরকার। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে ডিসেম্বরের আগেই কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার। মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের সহযোগিতায় দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। তিনি বলেন, এক-দুই দিন দেরি হতে পারে, তবে ডিসেম্বরের আগেই কর্মী পাঠানো শুরুর লক্ষ্য তাঁদের।

বোয়েসেলের মাধ্যমে বিনা অভিবাসন ব্যয়ে মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদাপত্রের ভিত্তিতে ধাপে ধাপে এ কার্যক্রম বাস্তবায়ন হবে। প্রথম ধাপে ডিএইচএলে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের চূড়ান্ত বাছাই শুরু হয়েছে।

রাশেদুল হক জানান, ২ নভেম্বর ডিএইচএলের নিয়োগ চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ৬ থেকে ৮ নভেম্বরের মধ্যে আবেদন জমা পড়ে ৪ হাজার ২৯টি। সমান সুযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে দুটি পদের জন্য প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। তাঁদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

এই ৩০০ জনের পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাছাইয়ে তাঁর প্রতিষ্ঠান হস্তক্ষেপ করছে না; নিয়োগকর্তার নির্বাচিত প্রার্থীরাই নিয়োগের জন্য বিবেচিত হবেন।

নিয়োগ কার্যক্রমটি সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের অভিবাসন-সংক্রান্ত সরকার নির্ধারিত সব খরচ মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। বোয়েসেল নিয়োগকারী প্রতিষ্ঠান বা কর্মীদের কাছ থেকে অভিবাসন ব্যয় কিংবা সার্ভিস চার্জ নেবে না।

কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তি অর্থ চাইলে, অথবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে উভয়ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন রাশেদুল হক। তিনি প্রার্থীদের সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, অর্থের অভাবে যোগ্য ও কর্মক্ষম কেউ যেন বিদেশে কাজের সুযোগ থেকে বঞ্চিত না হন, এ উদ্যোগের অন্যতম লক্ষ্য সেটি। শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সাধারণ কর্মীর বিদেশে কাজ পাওয়ার সুযোগ নিশ্চিত করতে বোয়েসেল কাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ১১:৪০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে