০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি রাজনীতি করে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য: সমাজকল্যাণমন্ত্রী

প্রতিনিধির নাম

যমুনা নিউজ বিডি: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষকে ভোলানোর জন্য, কথা বলে ভোট নেওয়ার জন্য রাজনীতি করে না বিএনপি। বিএনপি রাজনীতি করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য,শ্রেণি-ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী জব ফেয়ার বা চাকরি মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এটি যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধর্ম, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক দিকদর্শন এটি। সেই লক্ষ্যেই আজকে আমাদের এই জব ফেয়ার এর আয়োজন। সামগ্রিকভাবে এই অঞ্চল একটি অবহেলিত অঞ্চল, কারণ আমরা না জয়পুরহাট, না বগুড়া, না গাইবান্ধা, না রংপুর, না দিনাজপুর- কারণ দিনাজপুর থেকেও আমাদের দূরত্ব ১১০ কিলোমিটার। কাজেই এই অবস্থার মধ্যে আমাদের এই অঞ্চলকে জাগিয়ে তুলতে হলে এই অঞ্চলের তরুণ তরুণীদেরকে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হলে তাদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলা আমাদের সবচেয়ে বড় কাজ। সেটার জন্য আজকে এই জবফেয়ার আয়োজন তাদেরকে একটা ধাক্কা দেওয়া।

মন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে তাদের মাঝে জাগরণ তৈরি করার ঢেউ তৈরি হবে। এটাকে আমরা ধরে রাখতে চাই এবং আমরা এটার উপর ভিত্তি করে ভবিষ্যতেও আমরা আবারও বড় পরিসরে আরও যাতে সুন্দর হয়, সেই লক্ষ্যে আমরা কাজ সবাই মিলে আরও কাজ করব।

তিনি আরও বলেন, এর চেয়ে আরও সুন্দর অর্থবহ এবং আমাদের নতুন প্রজন্মের জন্য, আগামীর প্রজন্মের জন্য শুধু এই দিনাজপুর ৬ আসন নয়, দিনাজপুর জেলা এবং দিনাজপুরকে কীভাবে বাংলাদেশে আরও সুন্দরভাবে এবং অর্থাৎ সামর্থ্যবানভাবে তুলে ধরা।

মেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ ১০০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ২৪ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী আবেদন করেন।

এ সময় সেখানে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় : ০৫:০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
৩ বার পড়া হয়েছে